রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প কার্যাদেশের ৫ মাসেও কাজ শুরু হয়নি

ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প কার্যাদেশের ৫ মাসেও কাজ শুরু হয়নি

ফেনী শহরের ট্রাংক রোড থেকে মহিপাল পর্যন্ত শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প হাতে নেয় পৌরসভা। ২০২৭সালের ৩০জানুয়ারী কাজটি শেষ করার সময়সীমা বেঁধে দিয়ে কার্যাদেশ দেয়া হয়। নির্ধারিত মেয়াদের ৫মাস পেরিয়ে গেলেও এখনো কাজই শুরু করতে পারেনি নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) এর অর্থায়নে ২৭ কোটি ৮২লাখ টাকা মূল্যে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান প্রপ্রার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) চুক্তি অনুযায়ী ২০২৫সালের ২৭ অক্টোবর কাজ শুরুর কথা। অথচ এই প্রকল্পের কোনো অগ্রগতিই নেই।

সূত্র আরো জানায়, প্রকল্পের মধ্যে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের উভয়পাশে ৩.৬৬ কিলোমিটার ফুটপাত ও ড্রেন এবং ১.৯৪৭ কিলোমিটার রাস্তা রয়েছে। এছাড়া ডাক্তারপাড়া লিংক রোডে ১.০১ কিলোমিটার, জয়নুল হক রোডে ০.২৪৫ কিলোমিটার, শিল্পকলা সড়কে ০.২১৫ কিলোমিটার, দুলামিয়া সড়কে ০.১৬৫ কিলোমিটার, সেলিমখান সড়কে ০.৭৭৭ কিলোমিটারসহ মোট ৬.০৭২ কিলোমিটার ফুটপাত ও ড্রেন নির্মান। ড্রেন এবং ফুটপাত মিলিয়ে ৬-৭ফুট প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে ৩শটি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

পৌরসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৯ জানুয়ারী ফায়ার সার্ভিস সম্মুখস্থ স্থানে পৌরসভার তৎকালীন প্রশাসক মো. নবীনেওয়াজ প্রকল্পের উদ্বোধন করেন। কার্যাদেশ দেয়ার নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে।


পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন জানান, কাজ বুঝিয়ে দেয়ার পর পৌর প্রশাসক প্রকল্পের উদ্বোধন করেন। এরপর কেনো কাজ হচ্ছেনা এটি ঠিকাদারী প্রতিষ্ঠান বলতে পারবে। কাজ শুরু না হওয়ার বিষয়টি প্রকল্প পরিচালককেও অবহিত করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পিডিএল এর প্রজেক্ট প্রকৌশলী শাহাদাত হোসেন কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় কিছু সমস্যা হচ্ছে বলে জানান। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

এ ব্যাপারে ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বাধা-বিপত্তির শিকার কিংবা কোন প্রকার আইনগত জটিলতা রয়েছে কিনা খতিয়ে দেখা হবে।

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮