সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৮০ পরীক্ষার্থীর ৫০ জনই ফেল, ঐতিহ্য হারাচ্ছে ফেনীর মির্জানগর তৌহিদ একাডেমি

৮০ পরীক্ষার্থীর ৫০ জনই ফেল, ঐতিহ্য হারাচ্ছে ফেনীর মির্জানগর তৌহিদ একাডেমি

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের তকমা থাকলেও এবারের এসএসসি ফলাফলে ফেনীর পরশুরামের মির্জানগর তৌহিদ একাডেমিতে নেমে এসেছে চরম বিপর্যয়। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিদ্যাপীঠটিতে যেন বসেছিল ‘ফেলের উৎসব’। মোট ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই অকৃতকার্য হয়েছে, আর পাসের খাতায় নাম উঠেছে মাত্র ৩০ জনের।​প্রতিষ্ঠানটির পাসের হার এসে থমকেছে ৩৭.৫০ শতাংশে। ফলাফলের এমন করুণ পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয় সুধীমহলে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তাদের মতে, শিক্ষার মান বজায় রাখতে না পারায় প্রতিনিয়ত নিজের পুরনো ঐতিহ্য হারাচ্ছে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। তবে এই বিপর্যয়ের মাঝেও একমাত্র সান্ত্বনা হয়ে এসেছে মাত্র দুজনের জিপিএ-৫ প্রাপ্তি।

​স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিদ্যালয়ের পাঠদানে গাফিলতি ও নিয়মিত তদারকির অভাবে ফলাফলের এই ধস নেমেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বিদ্যালয়টি তার ঐতিহ্য পুরোপুরি হারিয়ে ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের দায়ী করে মির্জানগর তৌহিদ একাডেমির প্রধান শিক্ষক মো. আইয়ুব বলেন, বর্তমান সময়ে ছাত্ররা পড়ালেখায় অনেকটাই অনাগ্রহী। পরিবার পরিজনের কথা ও তারা অনেক ক্ষেত্রে শুনেনা। শিক্ষকদের একক প্রচেষ্টায় আসলে হয় না, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল নির্ভর করে।

 

আরও

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১