শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে  ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ এস এম সোহরাব আল হোসেইন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন চন্দ্র কর, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, সদস্য আল ইমরান, ইসমাইল হোসেন রতন, আবদুল কাইয়ুম সোহাগ, এনামুল হক ভূঞা, রিয়াদুল করিম মৃধা, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার তুলে দেন ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং মুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে সবাই এগিয়ে আসা উচিত। জুলাই ৩৬ এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই এই চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

উল্লেখ, মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের ১৬টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও শহীদ আহাদ দল মুখোমুখি হয়।

আরও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

সারা দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি থেকে বিএনপির মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

২০২৬-০৮-২১ ২২:২৮

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে দৈনিক উত্তর দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ রকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে স...

২০২৬-০৮-২১ ২২:২৫

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

সারা দেশ

মীরমরাইয়ে স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন শুক্রবার (২১ আগস্ট) সম্পন্ন হয়।

২০২৬-০৮-২১ ২২:২৪

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

সারা দেশ

হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা

মৌলভীবাজার পৌর শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক রাশেদা বেগম কর্তৃপক্ষের কোনো নি...

২০২৬-০৮-২১ ২২:২৩

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

সারা দেশ

বঙ্গভবনে আসছেন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নব...

২০২৬-০৮-২১ ১৮:৫৪

ফেনীর দাগনভূঞায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য  সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করছে সরকার

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করছে সরকার

ফেনীর দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাসস্থান নিশ্চিত করতে সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুবি...

২০২৬-০৮-২১ ১৭:০৬