সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান- জেলা প্রশাসক চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

ফেনীতে ডেঙ্গু সচেতনতা শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান- জেলা প্রশাসক চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে

ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শনিবার (৬ মে) জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

শোভাযাত্রাটি হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার, ড্যাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল এবং ফেনীর আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রুকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, করোনার মতো ডেঙ্গুর কোন ভ্যাকশিনেশন নেই। ফলে আমাদের ডেঙ্গু ঠেকাতে গেলে প্রতিরোধমূলক কার্যক্রমে যেতে হবে। আমাদের আশপাশে জমে থাকা পানি এডিস মশার জন্য সুইটেবল। আমাদের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। তাই চারপাশের পানি নিষ্কাশন প্রণালি সচল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের পরিবারগুলোকেও সচেতন হতে হবে। সরকারি উদ্যোগে আমরা কাজ করছি। আমরা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

আরও

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১