রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে গাঁজা ও বিপুল পরিমান ভারতীয় ঔষধ সহ ২ পাচারকারী র‍্যাবের জালে

ফেনীতে গাঁজা ও বিপুল পরিমান ভারতীয়  ঔষধ সহ ২ পাচারকারী র‍্যাবের জালে

ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে র‍্যাব।

রেববার (৩ মে) গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে। শাহ আলম ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার আবদুর রশিদের ছেলে ও কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন খবর পেয়ে ফেনীস্থ র‍্যাব-৭ এর একটি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ঔষধ জব্দ করা হয়। পাচারে জড়িত শাহ আলম ও কামরুল ইসলামকে গ্রেফতার করে। একইদিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারে (চট্টগ্রাম-কক্সবাজার) এর পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনীস্থ র‍্যাব-৭ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, মহিপালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে গেছে। অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র‍্যাব কাজ করছে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮