রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে -ফেনীতে অধ্যাপক গোলাম পারওয়ার

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে  -ফেনীতে অধ্যাপক গোলাম পারওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে, অচিরেই যদি জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কার বাস্তবায়ন না করা হয়, জনগণ রাজপথে নেমে জুলাই আকাঙ্খা বাস্তবাযন করবে। যে কারণে জুলাই আন্দোলনে এ দেশের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই আতাঙ্খা বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাও. আবদুল হান্নানের সভাপতিত্বে সোমবার (১৩জুলাই) বিকালে ১১দলীয় ঐক্য ফেনী জেলার উদ্যোগে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কমিউনিটি সেন্টারে উক্ত সেমিনারে প্রধান বক্তা ছিলেন এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রতি বছর বন্যা, পাহাড় ধ্বসে, অতিবৃষ্টিতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ মারা যাচ্ছে, কারণ গুলো চিহ্নিত করে সেটার ব্যবস্থা না করে আপনার কৃষি কার্ড ও ফ্যামেলি কার্ড কাজে আসবেনা। এখনো সময় আছে বিরোধী দল সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসে রাষ্ট্র পরিচালনার সঠিক সিদ্ধান্ত নিন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই আকাঙ্খা বাস্তবায়ন হবেনা।

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী মাও. আ. ন. ম আবদুর রহিমের পরিচালনায় উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ও ফেনী-৩ আসনে ১১ দলীয ঐক্যের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফখরু উদ্দিন মানিক, ফেনী-১ আসনে ১১দলীয ঐক্যের সাবেক সংসদ সদস্য প্রার্খী অ্যাড. কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামছুউদ্দিন, সাবেক সেক্রেটারী অধ্যাপক আবু ইউসুফ, ফেনী জেলা জাগপার সভাপতি সাঈদ উদ্দিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারী মো. ইসমাইল হোসেন, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাও. নাজমুল আলম প্রমূখ।

সেমিনারে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা সহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮