মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় : ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেফতার

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় :  ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেফতার

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল, বর্তমান অফিস সহায়ক মো. ফিরোজ এবং নূর ইসলাম। তাদের মধ্যে পার্থ সারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। পার্থ সারথী পালের বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেপুর গ্রামে। নূর ইসলামের বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামে এবং মো. ফিরোজের বাড়ি পরশুরাম উপজেলার গুথুমা গ্রামে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফাহরিয়া ইসলাম উন্নয়ন প্রকল্পের হিসাব-নিকাশ পর্যালোচনা করেন। এ সময় চেকবইয়ের কাউন্টারফয়েল (মুড়ি) ও ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা যায়, ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।

একই সূত্র আরও জানায়, সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ সারথী পাল, মো. ফিরোজ ও নূর ইসলামকে তার কার্যালয়ে ডেকে আনেন। পরে তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে চেক জালিয়াতির অভিযোগে করা মামলায় মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা যুক্ত করে চেকের টাকার পরিমাণ বাড়ানো হতো। একই সঙ্গে টাকার বানানের অংশেও পরিবর্তনের আলামত পাওয়া গেছে। তবে চেক বইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো উল্লেখ না থাকায় হিসাব পর্যালোচনার সময় অনিয়মটি ধরা পড়ে।

গত প্রায় এক বছর ধরে একই কৌশলে চেকের অংক পরিবর্তন করে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। চলতি বছরের ১ মার্চ সর্বশেষ এমন ঘটনার তথ্য পাওয়া গেছে। একই বছরের মার্চে পার্থ সারথী পাল ছাগলনাইয়া উপজেলা পরিষদে বদলি হওয়ার পর এ ধরনের আর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় ফুলগাজী উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে ফুলগাজী থানায় চেক জালিয়াতির অভিযোগে মামলা করেন।

এ ব্যাপারে জানতে ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম এবং সদ্য বিদায়ী ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলামকে কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেনি।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। হিসাব-সংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

সারা দেশ

সাটুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি রক্...

২০২৬-০৭-০৭ ১৬:৪৬

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

সারা দেশ

সখীপুরে মালয়েশিয়া প্রবাসী যুবকের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের সখীপুরের গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের মরদেহ আজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে দেশে...

২০২৬-০৭-০৭ ১৬:৪৪

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

সারা দেশ

বাকৃবিতে নতুন ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির প্রথম ওরিয়েন্টেশন সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন শুরু হওয়া ‘বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ.’ ডিগ্রির ২০২৫-২০২৬ শিক্ষাবর্...

২০২৬-০৭-০৭ ১৬:৪১

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

সারা দেশ

বাগেরহাটে সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্যের অভিযোগে জমি দখলের চেষ্টা, উত্তেজনা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবঞ্জহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে স্থানীয় সালিশ ও গ্রাম্য আদালতের রায় অমান্য করে বি...

২০২৬-০৭-০৭ ১৬:৩৭

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

সারা দেশ

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

নড়াইলে জুলাইযোদ্ধা ও আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন ছাত্রদের মারার জন্য দেড়লক্ষ করে টাকা পুরস্কার ঘোষণা করার পরিপ্রেক্ষিতে...

২০২৬-০৭-০৭ ১৬:২৮

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

সারা দেশ

মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংবার উদ্ধার, গ্রেপ্তার -১

মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে মাটির নীচে পুতে রাখা স্বর্ণ চুরির অভিযোগে আলাল খান(৩৬) নামে এক টাইল্স মিস্ত্রিকে গ্রেপ্ত...

২০২৬-০৭-০৭ ১৪:২৫