বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপ (ফেনী-ড-০৮৩৮) সিগন্যাল দিয়ে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে গাড়িটি থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা ৩৫ গাইট ভারতীয় শাড়ি ও কাপড় উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, শাড়ি-কাপড়ের গাইটগুলো ফেনী নদী পার করে বোটে বাংলাদেশে আনা হয়। এরপর পিকআপে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

​ঘটনার তথ্য নিশ্চিত করে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানায়, উদ্ধারকৃত মালামাল ও ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

সারা দেশ

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর বলে জানিয়েছেন নির্বাচন ক...

২০২৬-০৯-১০ ১৩:১৫

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

সারা দেশ

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার (২২) নাটোরের বনপ...

২০২৬-০৯-১০ ১৩:১৪

পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০ জন

সারা দেশ

পুনর্নিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৯০ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১৯০ জন শিক্ষার্থী ফেল...

২০২৬-০৯-১০ ১৩:১১

দৌলতদিয়ায় যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সারা দেশ

দৌলতদিয়ায় যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে দুর্বৃত্তের হামলায় হা‌সি আক্তার নামের এক যৌনকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গ...

২০২৬-০৯-১০ ০৮:৫৩

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

সারা দেশ

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখটি দেখার জন্য বাড়ি যাচ্ছিলেন ছেলে। কিন্তু বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় সড়কেই প্রাণ...

২০২৬-০৯-১০ ০৮:৫১