বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার(ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতারকৃত আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলী উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য । তিনি ওই মামলার প্রধান আসামি।
এজাহার সূত্রে জানা যায়, ইউপি সদস্য আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা দেওয়া, বিভিন্ন সময় চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন -এমনকি দাবিকৃত চাঁদার টাকা না দিলে ক্ষয়ক্ষতি করবে মর্মে হুমকি প্রদর্শন করা হয়েছে । এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে সাদুল্লাহপুর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে আইয়ুব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। বাসটি ঠুটিয়া পাকুরিয়া এলাকায় পৌঁছালে তাকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে ৯ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।