শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই মো. রাকিব। এ ঘটনার ২৪ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার রাত ৮টায় এ ঘটনার পর থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দফায় দফায় উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। নদীর তলদেশে চাপা পড়া মাটি সরানোর সরঞ্জাম না থাকায় ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

অপরদিকে নিখোঁজদের সন্ধ্যানের আশায় দ্বিতীয় দিনের মতো মেঘনার পাড়ে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। জীবিত হোক বা মৃত হোক নিখোঁজদের সন্ধান চান তারা।

এর আগে বুধবার (৯সেপ্টেম্বর) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর মাছঘাটের মেঘনা নদীর তীরে বসে পাঁচ বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পাড় ধসে নদীতে পড়ে যান তারা। তিন জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ (২৬) ও তার খালাতা ভোই মো. রাকিব (২০) । আমজাদের বাড়ি ভোলা পৌরসভার ভদ্রপাড়া ও রাকিবের বাড়ি শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর তারা পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালু ভর্তি জিওব্যাগের উপরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ বড় একটি অংশ ধসে তার সবাই নদীতে তলিয়ে যায়। পরে কোনো মতে তারা তিনজন সাঁতারিয়ে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতের তোরে তলিয়ে যায়। এ সময় তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেও শোনা গেছে।

নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদের স্বজনরা জানায়, গত দুই মাস আগে আমজাদ ছুটিতে বাড়িতে আসেন। আগামী ১৯সেপ্টেম্বর কর্মস্থলে ফেরার কথা ছিলো। বুধবার বিকেলে বন্ধুদের সাথে নদীর পাড়ে ঘুরতে যায়৷ সন্ধ্যার পর তারা খবর পায় আমজাদ নদীতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে তারা নদীর পাড়ে ছুটে এসেছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাকিবের স্বজনরা জানান, বিকেলের দিকে রাকিব নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধ্বসে নদীতে পড়ে যায়। তার সাথের তিনজন উদ্ধার হলেও রাকিবসহ দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাকিব সাঁতার জানতো না বলেও জানায় পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তাদের ডুবরি দল নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে। তীব্র স্রোতের কারণে স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করবে তারা।

এদিকে পুলিশ সুপারসহ রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজে তদারকী করতে দেখা গেছে।

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খন্দকার রিয়াজুল ইসলাম জানান, নদীতে তীব্র স্রোত। এছাড়া তীরের মাটি চাপা পড়া স্থানে স্রোতের কারণে যাওয়া যাচ্ছে না। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা অভিযান অব্যহত রেখেছেন। 

ঘটনাস্থল পরিদর্শন করে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। 
 

আরও

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

সারা দেশ

দেশীয় অর্থায়নে সম্পূর্ণ হবে পদ্মা ব্যারেজ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন ঘোষণা...

২০২৬-০৯-১১ ১৫:৩৬

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনু...

২০২৬-০৯-১১ ১৫:৩৫

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১