বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পাংশা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্লান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় আরসিআইপি-এর উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পাংশা, রাজবাড়ীর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক,উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান,মোঃ হাবিবুর রহমান রাজা,সাবেক সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী জেলা বিএনপি ও উদয়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন এবং জিআইএস-ভিত্তিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট শিমুল কুমার কুন্ডু।
কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সঠিক তথ্যের ভিত্তিতে সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআইএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কগুলোর অবস্থান, অবকাঠামোগত তথ্য ও প্রয়োজনীয়তা নির্ভুলভাবে চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব হবে।
কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কর্মশালায় সহযোগিতা করে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড।