শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অফিসে গড়হাজির: শোকজের পর বদলি দুই এসিল্যান্ড

অফিসে গড়হাজির: শোকজের পর বদলি দুই এসিল্যান্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির পাওয়ার পর মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা।

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

এর আগে, সদর উপজেলা সহকারী কমিশনার সাদিয়া আক্তারকেও অনুপস্থিত থাকার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সদরেই দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে, সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের ১৮ জনকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

নোটিশে বলা হয়েছিল, সোমবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি অফিসে পরিদর্শনে গেলে এসব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তাদের উপস্থিত পাওয়া না গেলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় আগেরদিন স্বাক্ষর করে গেছেন। যা গর্হিত অপরাধ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ‘খ’ ধারার অপরাধের শামিল।

যুক্তিসংগত কারণ ব্যতীত অফিসে অনুপস্থিত থাকা কিংবা বিলম্বে উপস্থিত হওয়া সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ এর সুস্পষ্ট লঙ্ঘণ বলেও উল্লেখ করা হয়।

নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এর কারণ জানতে চাওয়া হয়েছিল।

নোটিশ পেয়েছিলেন সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), অফিস সহায়ক ইউনূস আলী, অফিস সহায়ক মোক্তার হোসেন, গাড়িচালক নাদিম হায়দার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ, চেইনম্যান রফিকুল ইসলাম, ফতুল্লা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মিল্টন রায় ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাত।

তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার কাছে আত্মপক্ষ সমর্থন করে লিখিত দিয়েছেন জানিয়ে আরডিসি জাকিয়া সারোয়ার লিমা বলেন, সরকারি চাকুরি বিধি অনুযায়ী একজন কর্মকর্তা-কর্মচারী একই অফিসে তিন বছরের বেশি থাকার সুযোগ নেই। যারা এই সময়ের বেশি একই অফিসে রয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ এলাকায় একই চত্বরে পাশাপাশি সদর উপজেলা সহকারী কমিশনারের এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় রয়েছে।

সকাল নয়টার কয়েক মিনিট আগে কার্যালয়ে ঢোকেন তিনি। কিন্তু নয়টার পরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আসেননি। তখন তিনি হাজিরা খাতা পর্যবেক্ষণ করেন।

অন্তত ২০ মিনিট পর খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে উপস্থিত হন। তারও কিছুক্ষণ পর আসেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমা।
আকস্মিক এ পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির ও হাজির না থেকেও খাতায় আগাম স্বাক্ষর করায় অভিযুক্তদের বিরুদ্ধে জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেন।

আরও

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৯-১০ ১৮:৫০

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

সারা দেশ

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

কুড়িগ্রামে চরাঞ্চলের ২২৫জন গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে...

২০২৬-০৯-১০ ১৬:২৭