বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে সওজের জায়গায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশের সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ দোকান নির্মাণ করে আসছিলেন। পরবর্তীতে তা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো। এসব অবৈধ দখলের কারণে মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা সাধারণ যাত্রী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

​উচ্ছেদ অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার কারণে প্রতিদিন এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছিল।

তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

সারা দেশ

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী ও কিশোরীরা পেল ডিগনিটি কিট

কুড়িগ্রামে চরাঞ্চলের ২২৫জন গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে...

২০২৬-০৯-১০ ১৬:২৭

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদাবাজি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউপি সদস্য আব্দুল লতিফক...

২০২৬-০৯-১০ ১৬:২১

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

সারা দেশ

ফেনীতে ৩৫ লাখ টাকার চোরাই ভারতীয় শাড়িসহ আটক ৩, পিকআপ জব্দ

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারীকে আট...

২০২৬-০৯-১০ ১৬:১৮