শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়েছেন বাংলাদেশ (বিজিবি) সদস্য মো.আমজাদ।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার গরিবের দুবাই খ্যাত মেঘনার তীর ধসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব শান্তিরহাট বাজার সংলগ্ন সর্দার বাড়ির বাবুলের ছেলে। 

ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভাসতে দেখে স্থানীয় নৌপুলিশকে খবর দেয়।  

পরে স্থানীয় নৌপুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা রামগতি গিয়ে মরদেহটি নদীতে নিখোঁজ হওয়া রাকিবের বলে চিহ্নিত করেন। সেখানকার নৌপুলিশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তরেরপ্রক্রিয়া চলছে।
 
আরও

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় গ্রামীণ সড়ক উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই বিষয়ে এক কর্মশালা অনু...

২০২৬-০৯-১১ ১৫:৩৫

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯