শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার (২২) নাটোরের বনপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ নিশ্চিত করেছেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছেন ২৪ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

মৃত জিৎ সরকার গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। এদিকে নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫