রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে ‘আধুনিক সহীহ্ তা’লিমুল কুরআন’ বইয়ের মোড়ক উন্মোচন

২০ দিনে সহজে কুরআন শিক্ষা

ফেনীতে ‘আধুনিক সহীহ্ তা’লিমুল কুরআন’ বইয়ের মোড়ক উন্মোচন

ফেনীতে বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রহিম উল্লাহ গজারী রচিত ‘আধুনিক সহীহ্ তা’লিমুল কুরআন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট, রোববার সকালে ফেনীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ। এতে প্রধান অতিথি ছিলেন দারুল ইসলাম সোসাইটি ফেনীর চেয়ারম্যান মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মাহমুদুর রহমান, গজারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল মতিন ভূঁইয়া।

​বক্তারা তাঁদের আলোচনায় সহজ উপায়ে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন ও লেখক মাওলানা রহিম উল্লাহ গজারীর এই উদ্যোগের প্রশংসা করেন। বইটির মাধ্যমে সাধারণ পাঠকেরা বিশেষ করে ‘২০ দিনে সহজে কুরআন শিক্ষা’র মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন ও কুরআন তিলাওয়াত সহীহ-শুদ্ধভাবে শিখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

​উল্লেখ্য, গ্রন্থটির লেখক মাওলানা রহিম উল্লাহ গজারীর জন্ম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামে। তিনি গজারিয়া হযরত শাহ সুফি ছদর উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল, ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। বর্তমানে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তাফসীর বিভাগে অধ্যয়নরত। কর্মজীবনে তিনি বাংলাদেশ মসজিদে পেশ ইমাম হিসেবে ওমানে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন।

​লেখক মাওলানা রহিম উল্লাহ গজারী বলেন, ২০০ টাকা মূল্যের বইটি পাওয়া যাচ্ছে রাজধানীর বাংলাবাজারের 'রহমান পাবলিশিং হাউস', ফেনীর ট্রাংক রোডের 'ইসলামী বই ঘর' ও তমিজিয়া মসজিদ মার্কেটের 'এডুকেশন মিডিয়া'-সহ প্রধান প্রধান বইয়ের দোকানে।

আরও

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সারা দেশ

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়...

২০২৬-০৮-২৩ ১৫:০২

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

সারা দেশ

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ...

২০২৬-০৮-২২ ২৩:২৭

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন

সারা দেশ

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন

ঢাকার ধামরাইয়ে একটি ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ধামরাই পৌরসভার...

২০২৬-০৮-২২ ২২:৪৯

মাদকের বিস্তার ঠেকাতে এলাকায় মাদকসেবীদের দাফন না করার ঘোষণা

সারা দেশ

মাদকের বিস্তার ঠেকাতে এলাকায় মাদকসেবীদের দাফন না করার ঘোষণা

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ই...

২০২৬-০৮-২২ ২১:৫৩

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন সাভারের আব্দুর রহিম

সারা দেশ

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন সাভারের আব্দুর রহিম

ঢাকায় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্...

২০২৬-০৮-২২ ২১:৩১

দখল-দূষণে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক দুই ক্যানেল

সারা দেশ

দখল-দূষণে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক দুই ক্যানেল

একসময় দিনাজপুর শহরের পানি নিষ্কাশনের প্রধান পথ ছিল ঘাগড়া ও গিরিজা ক্যানেল। প্রশস্ত জলধারা দিয়ে পানি প্রবাহিত হতো, এমনকি...

২০২৬-০৮-২২ ২১:১৭