রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগষ্ট) সকাল ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের নিশিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা ও সাইফুল ইসলামের ছেলে এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন রোববার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন । পথে একটি বালুবাহী ট্রাককে ওভারট্রেকিং করার সময়  অপর দিক থেকে আসা সিএনজি'র মুখোমুখি হতেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছিল।  নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।##

 

 

আরও

লালমনিরহাটে ‘নন্দিনী’ হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে ‘নন্দিনী’ হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের স্কুলছাত্রী নন্দিনী রায় (৭) হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত...

২০২৬-০৮-২৩ ১৫:০৭

কলকাতার হোটেলে আগুনে নিহত বাবুর দাফন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় স্ত্রী

সারা দেশ

কলকাতার হোটেলে আগুনে নিহত বাবুর দাফন, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় স্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুর (৩৭) মরদেহ আজ রোববার সাভারে দাফন করা হয়েছে। সকালে...

২০২৬-০৮-২৩ ১৫:০৫

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

সারা দেশ

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ...

২০২৬-০৮-২২ ২৩:২৭

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন

সারা দেশ

ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন

ঢাকার ধামরাইয়ে একটি ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ধামরাই পৌরসভার...

২০২৬-০৮-২২ ২২:৪৯

মাদকের বিস্তার ঠেকাতে এলাকায় মাদকসেবীদের দাফন না করার ঘোষণা

সারা দেশ

মাদকের বিস্তার ঠেকাতে এলাকায় মাদকসেবীদের দাফন না করার ঘোষণা

মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ই...

২০২৬-০৮-২২ ২১:৫৩

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন সাভারের আব্দুর রহিম

সারা দেশ

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন সাভারের আব্দুর রহিম

ঢাকায় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্...

২০২৬-০৮-২২ ২১:৩১