ধামরাইয়ে পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন
জেলা রিপোর্টার, ধামরাই
|
২০২৬-০৮-২২ ২২:৪৯
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ঢাকার ধামরাইয়ে একটি ওষুধের লেবেল ও প্যাকেট তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া তালতলা এলাকায় পুল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪০ মিনিটে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আরও সময় ধরে কাজ করে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।