শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

নিজ জেলা ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীনের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগষ্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে নানা আয়োজন করা হয় ।

সেলিম আল দীন কেন্দ্রের আয়োজনে সকাল ১০ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও কবি মনজুর তাজিম।

বিকাল ৩ টায় স্মৃতিচারণ ও সেলিম আল দীন পাঠ, সাড়ে ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাড়ে ৫ টায় পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

সেলিম আল দীন চর্চা কেন্দ্রের আহবায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন।

সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সরোয়ার ও কবি শামীম পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্যাহ, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, কবি মনজুর তাজিম, জাসাস ফেনী জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, সেলিম আল দীন কেন্দ্রের সহ সভাপতি কবি ও গবেষক শাবিহ মাহমুদ এবং জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা পিকাসো।

প্রধান অতিথি বলেন, সেলিম আল দীন ছিলেন নিরহংকারী। উনার মাঝে অহংকার ছিল না। উনি রিক্সা চালকদের সাথে কথা বলতেন। উনি কৃষকদের সাথে কথা বলতেন। উনি দেশের মাটি ও মানুষকে ভালোবেসেছেন। উনি নির্যাতিত ও নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলেছেন। নাটকের মাধ্যমে সব তুলে ধরতেন। উনি আঞ্চলিক ভাষা দিয়ে নাটক তৈরি করেছেন৷ তিনি ছিলেন আধুনিক নাট্যকার।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রিফাত আসমা বলেন, নাট্যাচার্য সেলিম আল দীনের স্মৃতি ধন্য ফেনীতে সাংস্কৃতিক চর্চা আরও বাড়াতে হবে। নতুন প্রজন্মকে এ ধরনের বিখ্যাত ব্যক্তিদের জানতে হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জনকে পুরস্কৃত করার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত শিল্পীরা।

আরও

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

সারা দেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থানীয় দেশী ভোজ হোটেল...

২০২৬-০৮-২২ ২০:৩২

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

সারা দেশ

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মর...

২০২৬-০৮-২২ ২০:২৯

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

সারা দেশ

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার ১৩টি উপজেলায় নির্মাণ করা হবে ১৩টি মিনি স্টেডিয়াম। পাশাপাশি বগুড়...

২০২৬-০৮-২২ ১৯:৫০

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

সারা দেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগা...

২০২৬-০৮-২২ ১৯:৪৯

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

সারা দেশ

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বসতভিটা সীমানা নিয়ে বিরোধের জের ধরে আদা চন্দ্র দাসকে হত্যার অভিযোগে তার ভাতিজা...

২০২৬-০৮-২২ ১৯:৪৮

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

সারা দেশ

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

বরগুনার তালতলীতে জমি জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম কর...

২০২৬-০৮-২২ ১৯:৩৪