সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বীন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা আকরাম হোসেন, আনোয়ার উল ইসলাম আরিফ, জয়েন্ট সেক্রেটারী মুফতি আহসান হাবীব কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
ইসলামী অনুশাসন, দলের আদর্শ ও দেশগঠনের লক্ষ্য সামনে রেখে শপথ বাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। এর আগে জেলার পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়।
বক্তারা রাষ্ট্রে ও সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে সততা, তাকওয়া এবং আমানতদার বজায় রাখার তাগিদ দেন। সেইসাথে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন বক্তারা।