শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার ১৩টি উপজেলায় নির্মাণ করা হবে ১৩টি মিনি স্টেডিয়াম। পাশাপাশি বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে প্রায় ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’। জেলার ১১৫টি ইউনিয়নেও সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
 

তিনি বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গঠনের অন্যতম শক্তি। তাই বগুড়ার প্রতিটি উপজেলায় ক্রীড়ার অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়েও মাঠ প্রস্তুত করা হলে প্রত্যন্ত এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ আরও বাড়বে।
 

অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন।
 

এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সারিয়াকান্দি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা দল।
 

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
 

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, ১৩ উপজেলায় মিনি স্টেডিয়াম, ১১৫ ইউনিয়নে মাঠ এবং শহরে আন্তর্জাতিক মানের প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়ার ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নতুন প্রতিভা বিকাশের সুযোগও তৈরি হবে।

আরও

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

সারা দেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগা...

২০২৬-০৮-২২ ১৯:৪৯

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

সারা দেশ

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হত্যার অভিযোগ নারীসহ গ্রেপ্তার-৪

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক বসতভিটা সীমানা নিয়ে বিরোধের জের ধরে আদা চন্দ্র দাসকে হত্যার অভিযোগে তার ভাতিজা...

২০২৬-০৮-২২ ১৯:৪৮

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

সারা দেশ

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

বরগুনার তালতলীতে জমি জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম কর...

২০২৬-০৮-২২ ১৯:৩৪

ফেনীতে চট্রগ্ৰাম অভিমূখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা

সারা দেশ

ফেনীতে চট্রগ্ৰাম অভিমূখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা

গনভোটের রায় বাস্তবায়ন সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্...

২০২৬-০৮-২২ ১৯:৩৩

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

সারা দেশ

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্...

২০২৬-০৮-২২ ১৯:০৭

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

সারা দেশ

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) অভিযানে ১৮ কেজি ৫০০ গ্...

২০২৬-০৮-২২ ১৮:৪৯