শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কক্সবাজারের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগষ্ট) দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।​

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার শিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং পানেরছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে এই দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের সাথে থাকা ট্রলি ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

​র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

সারা দেশ

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্...

২০২৬-০৮-২২ ১৯:০৭

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সারা দেশ

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২২ ১৮:৪৮

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

সারা দেশ

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।...

২০২৬-০৮-২২ ১৮:৪৭

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সারা দেশ

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের রেলরুটে প্রায় তিন...

২০২৬-০৮-২২ ১৮:৪৫

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২