শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ২০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। একই সঙ্গে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। এছাড়া উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

সারা দেশ

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) অভিযানে ১৮ কেজি ৫০০ গ্...

২০২৬-০৮-২২ ১৮:৪৯

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সারা দেশ

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২২ ১৮:৪৮

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

সারা দেশ

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।...

২০২৬-০৮-২২ ১৮:৪৭

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সারা দেশ

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের রেলরুটে প্রায় তিন...

২০২৬-০৮-২২ ১৮:৪৫

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আ...

২০২৬-০৮-২২ ১৮:৪৪

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

সারা দেশ

সুন্দরবনের রায় নদীতে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ ৯ জনকে উদ্ধার করল নৌ পুলিশ

খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলি...

২০২৬-০৮-২২ ১৮:২২