লং মার্চ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মুফতি আব্দুল হান্নান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ও জেলা সভাপতি যথাক্রমে শফিকুল ইসলাম ও ইমাম হোসেন আরমান।
সভায় আগাম ৫ সেপ্টেম্বর শনিবার ফেনীর মহিপালে এক বিরাট পথ সভার আয়োজন করা হয়েছে। পথ সভায় আমীরে জামায়াত ডাঃ সফিকুর রহমান সহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। পথ সভায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে জেলা আমীর মুফতি আবদুল হান্নান জানান।