মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

জেলা রিপোর্টার, ধামরাই

সারা দেশ

ধামরাইয়ে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, বজ্রপাত নাকি হত্যা?

ঢাকার ধামরাইয়ে একটি ধানক্ষেত থেকে মো. মামুন (৪০) নামে এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঘাস কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

২০২৬-০৮-১০ ২৩:৫৪

সারা দেশ

ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল

ঢাকার ধামরাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ে গণতন্ত্র পুনরুদ্ধার উপলক্ষে উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনেে আয়োজনে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-০৫ ১৮:৪৫

সারা দেশ

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন কোটি টাকার ক্ষতি, আহত ২

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

২০২৬-০৭-৩০ ১৮:১৪

সারা দেশ

ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুইটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

২০২৬-০৭-২৮ ১৬:৩২

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

২০২৬-০৭-২২ ১৮:৫২

সারা দেশ

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

ঢাকার ধামরাই উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

২০২৬-০৭-২২ ১৬:২২

সারা দেশ

ধামরাইয়ে রাতে বাড়িতে প্রবেশ, অস্ত্রের মুখে ডাকাতি

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

২০২৬-০৭-১৮ ২১:৫৬

সারা দেশ

আমরা মৌলবাদে বিশ্বাস করি না, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশ ভালো দেশ, সেটাকে একটা আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। আমরা মৌলবাদে বিশ্বাস করি না, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না। ধামরাইয়ের মানুষ মৌলবাদে বিশ্বাস করে না। আপনারা করেন? না। আমরা বিএনপি চাই, আমরা মৌলবাদ মুক্ত একটা সম্প্রীতির দেশ এবং সকলে মিশে এই দেশটা গঠন করব।

২০২৬-০৭-১৬ ২১:০৯

সারা দেশ

ধামরাইয়ে সাজছে ঐতিহ্যবাহী রথ, চলছে প্রস্তুতি

ঢাকার ধামরাই উপজেলায় প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যবাহী রথ। এটির সংস্কার ও সাজিয়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ উৎসব যথাযথভাবে পালনে এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও।

২০২৬-০৭-১৫ ১৪:২২

সারা দেশ

ডিবি পরিচয়ে অপহরণ ডাকাতি ও চাঁদাবাজি গ্রেফতার ৪ জন

‎ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।‎‎পুলিশ জানায়, গত ১৮ জুন সন্ধ্যায় ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে ছোট ভাই সিয়াম খন্দকারকে নিয়ে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫)। রাত আনুমানিক সোয়া ৭টার দিকে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস সেখানে এসে থামে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।‎‎এরপর তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করা হয়। প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬২ হাজার ২১০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় স্টোন ব্রিকস লিমিটেডের সামনে তাদের ফেলে রেখে দস্যুরা পালিয়ে যায়।‎‎এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ আল ফাহাদ খান ধামরাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঢাকা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে ধামরাই থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।‎‎গ্রেপ্তারকৃতরা হলেন সাঈদ আল হাসান শাকিল (২৯), মো. সবুজ ওরফে সাগর (৩০), মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫) এবং মো. মোশারফ আলী (৩৫)। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করে আলামত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।‎‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।

২০২৬-০৭-০৮ ১৪:৩৭

সারা দেশ

মাদক, জুয়া, সন্ত্রাস চাঁদাবাজি নারী শিশু নির্যাতন প্রতিরোধ, পুলিশকে জনগণের সহযোগিতা

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধামরাইয়ে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় ও সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৫ ১৯:৪২

সারা দেশ

ধামরাইয়ে চেকপোস্টের একশ গজ দূরে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুট

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্টসের সামনে মধ্য রাতে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুটের অভিযোগ করেছেন এক যুবক। যখন এমন ঘটনা ঘটছে, তার ঠিক ১০০ গজ দূরে চেকপোস্ট পরিচালনা করছিল ধামরাই থানা পুলিশ। রাতে চেকপোস্টের পাশে পুলিশের একটি ভ্যানের পাশে এক পুলিশ সদস্যের সঙ্গে ওই ভুক্তভোগীকে কথা বলতে দেখা যায়। আর সেখানে দাঁড়িয়েই এই প্রতিবেদক ভুক্তভোগীর বক্তব্য নিলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

২০২৬-০৬-২১ ১৯:০৭

সারা দেশ

ধামরাই সাদ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ আসামির নাম বাদের অভিযোগ, পুনঃতদন্তের দাবি এনসিপির

ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনে শহীদ সাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামির নাম বাদ দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছে জানিয়ে মামলাটির পুনঃতদন্ত ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম (মুকুল)।

২০২৬-০৬-১৮ ২০:৫৪

সারা দেশ

ধামরাইয়ে যুবককে পেটালেন আওয়ামী লীগ কর্মী

ঢাকার ধামরাইয়ে মাদক কেনার অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়েছেন মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মী। এ মারধরের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মাদক বহনকারীকে পুলিশে না দিয়ে ও তাকে পেটানোর ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২০২৬-০৬-০৮ ২৩:২০

সারা দেশ

ধামরাইয়ে পরিবেশের ছাড়পত্র না থাকায় ব্যাটারি কোম্পানিকে লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি (বিডি) কোম্পানি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

২০২৬-০৬-০৬ ২০:০১

সারা দেশ

ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকার ধামরাইয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা হয়েছে।

২০২৬-০৬-০৩ ১৭:৪১

সারা দেশ

ফাঁকা বাড়িতে চোর: খুলে নিল পানির কল-ফ্যান, হাঁড়িপাতিলও

ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির ফ্যান, ফ্রিজের কম্প্রেসার, গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, হাঁড়িপাতিল, কম্বল-বালিশসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

২০২৬-০৫-২৫ ২২:১৩

সারা দেশ

কৃষি জমির মাটি কাটা, মাদকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা রোধে জণগনকে ঐকবদ্ধ্য হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।

২০২৬-০৫-০৬ ২০:০৬