শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে রাতে বাড়িতে প্রবেশ, অস্ত্রের মুখে ডাকাতি

ধামরাইয়ে রাতে বাড়িতে প্রবেশ, অস্ত্রের মুখে ডাকাতি

ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৪ লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তাঁর মায়ের কক্ষ থেকে নগদ ৪ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে।

পরে তারা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজন ডাকাতকে ধরে ফেলেন। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা দুজনই ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

আরও

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সারা দেশ

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যা...

২০২৬-১০-০৩ ১৭:৫৩