রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতা

ধামরাইয়ে খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতা

খাদ্যশস্যের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনের অংশ হিসেবে ধামরাই উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) এই পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।

​সকালে নির্ধারিত সূচি অনুযায়ী মন্ত্রী গোডাউনে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি গোডাউনের বিভিন্ন গুদাম কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে রক্ষিত চাল ও গমের মজুত, বস্তার মান এবং গুদামঘরের অবকাঠামোগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী খাদ্যশস্যের গুণগত মান দীর্ঘস্থায়ী করতে এবং সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দেন। পাশাপাশি, খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস কার্যক্রমের সুফল যেন প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​এ সময় খাদ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, স্থানীয় খাদ্য গুদাম করণিক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে মন্ত্রী খাদ্য গুদাম ব্যবস্থাপনার সার্বিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন।

আরও

যে বিদ্যালয়ে ৩৫ বছর আলো ছড়িয়েছেন, সেখানেই অশ্রুসিক্ত বিদায় রনজিলা পারভিনকে

সারা দেশ

যে বিদ্যালয়ে ৩৫ বছর আলো ছড়িয়েছেন, সেখানেই অশ্রুসিক্ত বিদায় রনজিলা পারভিনকে

যে বিদ্যালয় প্রাঙ্গণে কেটেছে জীবনের সাড়ে তিন যুগ, যে আঙিনায় দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ...

২০২৬-০৮-৩০ ১৮:১৬

ড্রেনের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৩৪ রাউন্ড গুলি, সাতমাথায় চাঞ্চল্য

সারা দেশ

ড্রেনের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৩৪ রাউন্ড গুলি, সাতমাথায় চাঞ্চল্য

ড্রেন পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এলো একের পর এক গুলি। মুহূর্তেই বদলে গেল নির্মাণক...

২০২৬-০৮-৩০ ১৮:১২

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর হঠাৎ অভিযান, ৩ নার্সের বদলি

সারা দেশ

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর হঠাৎ অভিযান, ৩ নার্সের বদলি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়া...

২০২৬-০৮-৩০ ১৮:১০

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সারা দেশ

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে...

২০২৬-০৮-৩০ ১৮:০৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্ট...

২০২৬-০৮-৩০ ১৮:০৭