পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরা হাসপাতালের নানা অনিয়ম, চিকিৎসক ও জনবল সংকট এবং সেবার দুরবস্থার কথা তুলে ধরেন।
অভিযোগগুলো আমলে নিয়ে হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতাল থেকে দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
এদিকে হাসপাতালের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজন সিনিয়র নার্সকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।