রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় যান তিনি। এ সময় তার সঙ্গে স্ত্রী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের উপমিশনপ্রধান মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বিমানবন্দর থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে সকাল ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। পরে তিনি তিস্তা ব্যারাজ এলাকায় যান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট ও সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে তিস্তা ব্যারাজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার ‘অবসর’-এ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা. সরফরাজ বান্দা জানান, মতবিনিময়কালে রাষ্ট্রদূতকে তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

তিস্তা ব্যারাজের নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে রাষ্ট্রদূত ও তার স্ত্রী মুগ্ধ হন। তারা ব্যারাজ এলাকায় দাঁড়িয়ে ছবি তোলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করে পরিবেশ উপভোগ করেন।

এ সময় ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, রংপুর উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব ও প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসডিও পরিচালিত অতিথিশালার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তার রাতযাপনের কথা রয়েছে।

সফরসূচিতে আরও যেসব কর্মসূচি

সফরসূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, সকাল ১০টায় বাংলাবান্ধা শূন্যরেখার চতুর্দেশীয় আন্তর্জাতিক অভিবাসন তল্লাশি চৌকি এবং বেলা ১২টার দিকে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন মার্কিন রাষ্ট্রদূত।

দুপুর ৩টার দিকে পঞ্চগড় মহিলা কলেজে অবস্থিত পঞ্চগড় পাথর জাদুঘর ও গ্রিন ফিল্ড চা শিল্প কারখানা পরিদর্শন করবেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ঠাকুরগাঁওয়ের এসডিও অতিথিশালয়ে রাতযাপন করবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামের ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ পরিদর্শন করবেন। এরপর বেলা ১১টার দিকে দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনের কথা রয়েছে।

পরে বেলা ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ১১১ একর জমির ওপর নির্মিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করবেন তিনি।

সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে রেলপথে পার্বতীপুর থেকে বিশেষ রাষ্ট্রীয় বগিতে করে সৈয়দপুরের দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা ও জাদুঘরে যাবেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পরিদর্শন শেষে সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান গির্জা পরিদর্শন করবেন তিনি। পরে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

সারা দেশ

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ...

২০২৬-০৮-৩০ ২০:১৯

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সারা দেশ

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম ধারক ও বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

সারা দেশ

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছ...

২০২৬-০৮-৩০ ১৯:১০

ফরিদপুর সাব-রেজিস্ট্রি অফিসে একই পদে দুই কর্মচারী, কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

সারা দেশ

ফরিদপুর সাব-রেজিস্ট্রি অফিসে একই পদে দুই কর্মচারী, কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই পদে দুই কর্মচারীকে পদায়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনিক নিয়ম ও সরকারি চাকরির বিধ...

২০২৬-০৮-৩০ ১৮:২০