রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে নিরাময়কেন্দ্রে যুবকের মৃত্যু

ফরিদপুরে নিরাময়কেন্দ্রে যুবকের মৃত্যু

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের বড়বাড়ী (মাদ্রাসা বিল্ডিং) এলাকায় ‘আল-কারীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে’ ভর্তি থাকা আমিন খান (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুকে ঘিরে নিরাময়কেন্দ্রের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

নিহত আমিন খান বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের লোকমান খানের ছেলে। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন শেষে দেশে ফিরে বোয়ালমারী বাজারে ‘আমিন খান ট্রেডার্স’ নামে একটি প্রেস ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি আমিনের আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে প্রায় ১০–১২ দিন আগে তাঁকে আল-কারীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। রোববার (৩০ আগস্ট) সকালে পরিবারের সদস্যদের তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়।

খবর পেয়ে স্বজনেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পান। তাঁদের দাবি, আমিনের দুই হাত ও পায়ে দড়ি দিয়ে বাঁধার দাগ ছিল। তাঁর শরীরের বর্ণও হলুদ হয়ে গিয়েছিল বলে স্বজনেরা জানান।

নিহতের ভাই রবিউল খান অভিযোগ করেন, আমিনের মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই নিরাময়কেন্দ্রের পক্ষ থেকে অসংলগ্ন আচরণ করা হচ্ছে। তাঁর দাবি, মরদেহে দড়ির দাগ থাকার পরও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে সাধারণ মৃত্যুর রিপোর্ট দেওয়া হয়েছে।

রবিউল খানের আরও অভিযোগ, নিরাময়কেন্দ্রের প্রতিনিধি মিজানুর রহমান সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বলে স্বজনদের না জানিয়ে থানায় চলে যান। পরে স্বজনেরা কেন্দ্রে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে সেখানে আমিনকে হাত-পা বাঁধা অবস্থায় রাখার দৃশ্য দেখতে পান বলে দাবি করেন। পুরো ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ তা না দেখিয়ে সিসিটিভি কক্ষ ত্যাগ করে বলেও অভিযোগ তাঁদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আল-কারীম মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি বলেন, রাতে ঘুমের সময় আমিন অন্য রোগীদের বিভিন্নভাবে বিরক্ত করছিলেন। সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিরাময়কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনেরা বলছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; নিরাময়কেন্দ্রে শারীরিক নির্যাতনের কারণেই আমিনের মৃত্যু হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

সারা দেশ

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ...

২০২৬-০৮-৩০ ২০:১৯

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সারা দেশ

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম ধারক ও বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

সারা দেশ

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছ...

২০২৬-০৮-৩০ ১৯:১০

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ম...

২০২৬-০৮-৩০ ১৮:৫৮