রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

খালেক চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম ধারক ও বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের প্রতিষ্ঠিত আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজ, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয় ও খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম আবদুল খালেকের কর্মময় জীবন, সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ও গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আরিফ হোসেন, ছোট ছেলে ও আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন মোল্লা, বর্তমান প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বাবলু, সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান, সমাজসেবক আয়নাল হক মোল্লাসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব আবদুল খালেকের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার। তাঁর আদর্শ ধারণ করে সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন ও মানবসেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

সারা দেশ

ফরিদপুরে চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, স্থানীয়দের উপস্থিতিতে বিয়ে

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামে চাচি ও ভাতিজার মধ্যে প্রেমের সম্পর্কের অভিয...

২০২৬-০৮-৩০ ২০:২০

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

সারা দেশ

বিরোধী রাজনীতির কারণে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের ফের তালিকাভুক্ত করা হবে

ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতি করার কারণে তালিকা থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করার উদ...

২০২৬-০৮-৩০ ২০:১৯

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

সারা দেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন-সমাবেশ

ফেনীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউ...

২০২৬-০৮-৩০ ২০:১৮

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

সারা দেশ

ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছ...

২০২৬-০৮-৩০ ১৯:১০

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ম...

২০২৬-০৮-৩০ ১৮:৫৮