রবিবার (৩০ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত লাইলী বেগমের স্থায়ী ঠিকানা বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন বলে জানা গেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মোশারফ হোসেন জানান,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারীর পেটে ধারালো চাকুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরাদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।