রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

 রবিবার (৩০ আগষ্ট) বেলা ১২টায় দেশের উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথমদিনে নীলফামারীর ডিমলার এলাকার তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এসময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
 

মার্কিন রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান সংস্লিষ্টরা।
 

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। 
 

সফরসূচি অনুযায়ী, এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজ পরিদর্শনে শেষে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশ্য রওনা হন।

আরও

যে বিদ্যালয়ে ৩৫ বছর আলো ছড়িয়েছেন, সেখানেই অশ্রুসিক্ত বিদায় রনজিলা পারভিনকে

সারা দেশ

যে বিদ্যালয়ে ৩৫ বছর আলো ছড়িয়েছেন, সেখানেই অশ্রুসিক্ত বিদায় রনজিলা পারভিনকে

যে বিদ্যালয় প্রাঙ্গণে কেটেছে জীবনের সাড়ে তিন যুগ, যে আঙিনায় দাঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন জ...

২০২৬-০৮-৩০ ১৮:১৬

ধামরাইয়ে খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতা

সারা দেশ

ধামরাইয়ে খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতা

খাদ্যশস্যের মজুত পরিস্থিতি, সংরক্ষণ ব্যবস্থা এবং সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শনের অংশ হিসেবে ধামরাই উপজেলা খাদ্য গোড...

২০২৬-০৮-৩০ ১৮:১৩

ড্রেনের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৩৪ রাউন্ড গুলি, সাতমাথায় চাঞ্চল্য

সারা দেশ

ড্রেনের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩৩৪ রাউন্ড গুলি, সাতমাথায় চাঞ্চল্য

ড্রেন পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে এলো একের পর এক গুলি। মুহূর্তেই বদলে গেল নির্মাণক...

২০২৬-০৮-৩০ ১৮:১২

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর হঠাৎ অভিযান, ৩ নার্সের বদলি

সারা দেশ

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর হঠাৎ অভিযান, ৩ নার্সের বদলি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়া...

২০২৬-০৮-৩০ ১৮:১০

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সারা দেশ

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে...

২০২৬-০৮-৩০ ১৮:০৯