বুধবার (৫আগষ্ট) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের কিষাণ মার্কেট থেকে একটি আনন্দ র্যালি নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটি শেষ করেন। পরে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এই সময় বক্তরা বলেন, ২০২৪সালের ৫আগষ্ট এই দিনে দীর্ঘ এক মাসের আন্দোলনের শেষ দিন। ছাত্র জনতার তোপের মুখে ভারতে পলায়ন করতে বাধ্য হয়ে ছিলেন সাবেক স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার।
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের জনগণকে নিয়ে একটি গণতন্ত্র মুখী রাষ্ট্র হিসাবে দেশকে এগিয়ে নিয়ে যাব। যে বাংলাদেশে থাকবে বাক স্বাধীনতা ও সকল মানুষের সমআধিকারের বাংলাদেশ এবং সকল মানুষের কথা বলার অধিকার।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল ইসলাম ফরহাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।