বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের কসমস বাসস্ট্যান্ড এলাকায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানকালে দূরপাল্লা ও স্থানীয় রুটের বিভিন্ন যাত্রীবাহী বাসে 'স্মোক অপাসিটি মিটার' ব্যবহার করে নির্গত ধোঁয়ার ঘনত্ব ও মান পরীক্ষা করা হয়। পরিবেশ সংরক্ষণ আইনের নির্ধারিত সীমার চেয়ে বেশি বিষাক্ত কালো ধোঁয়া নির্গমন করার অপরাধে কয়েকটি বাসকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর ধোঁয়া নির্গমন না করার শর্তে বাস কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশের সুরক্ষায় কালো ধোঁয়া উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে এই ধরণের বিশেষ তদারকি এবং মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা। এসময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

আরও

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশবিরোধী ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও আলো...

২০২৬-১০-০৬ ১৮:৫৯

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

সারা দেশ

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকে কেন্দ্র করে বিরোধের...

২০২৬-১০-০৬ ১৮:৫৮

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

লালমনিরহাটে স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোঃ আতিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তা...

২০২৬-১০-০৬ ১৮:৫৭