বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার কারও কাছে একটি সেলাই মেশিন হতে পারে নিজের পায়ে দাঁড়ানোর প্রথম হাতিয়ার। এমন প্রয়োজন ও স্বপ্নের কথা মাথায় রেখে বগুড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের বাইসাইকেল। একই সঙ্গে নারীদের স্বাবলম্বী করতে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হয়েছে হুইলচেয়ার।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল, ৪৮ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও উৎসাহিত করছেন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, বগুড়া সদরের সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে।
 

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীদের ভাষ্য, বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে প্রতিদিন তাদের যাতায়াত খরচ হতো। অনেক সময় গ্রামের পথে ভ্যান বা রিকশা পাওয়া যেত না। তখন বাধ্য হয়ে হেঁটেই বিদ্যালয়ে যেতে হতো। বিনামূল্যে বাইসাইকেল পাওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমে যাবে। একই সঙ্গে সময় ও যাতায়াত খরচও বাঁচবে বলে জানায় তারা।
 

শিক্ষার্থীরা এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
 

স্থানীয়দের মতে, একটি বাইসাইকেল শুধু যাতায়াতের বাহন নয়—দরিদ্র পরিবারের একজন শিক্ষার্থীর কাছে এটি নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ, সময় বাঁচানোর উপায় এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও হতে পারে। একইভাবে একটি সেলাই মেশিন একজন নারীর জন্য হয়ে উঠতে পারে আয়-রোজগারের পথ। আর একটি হুইলচেয়ার প্রতিবন্ধী মানুষের চলাচলের স্বাধীনতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সহায়তা।

আরও

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

মেহেরপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশবিরোধী ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও আলো...

২০২৬-১০-০৬ ১৮:৫৯

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

সারা দেশ

স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বিরোধ প্রধান শিক্ষককে মারধর হাসপাতালে মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহকে কেন্দ্র করে বিরোধের...

২০২৬-১০-০৬ ১৮:৫৮

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

সারা দেশ

লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

লালমনিরহাটে স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোঃ আতিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তা...

২০২৬-১০-০৬ ১৮:৫৭