মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে যৌথ তৎপরতায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীতে যৌথ তৎপরতায়  ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি দল ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে। 
জব্দকৃত গাঁজা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, ​সীমান্তে চোরাচালান, মাদক, যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে জানিয়ে অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অন্যদিকে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর কেরানির বাড়ি এলাকার ইয়ামিনের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১৮টি ভারতীয় শাড়ি ও ১২টি লেহেঙ্গা জব্দ করা হয়।

ফুলগাজী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় ওই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে নুর আলমকে (৩৫) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

 

আরও

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

সারা দেশ

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাব...

২০২৬-০৯-০১ ১৪:১৩

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার স...

২০২৬-০৯-০১ ১৪:১০

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

সারা দেশ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

দিনমজুর মুকুল মিয়ার ৫জনের সংসারে এখন ঘন অন্ধকার নেমে এসেছে। দু’বছর ধরে সে শয্যাসায়ী। দুই মেয়ে এবং একমাত্র ছেলের লেখাপড়া...

২০২৬-০৯-০১ ১৪:০৭

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজে...

২০২৬-০৯-০১ ১৪:০৬

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

সারা দেশ

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি কখনো মুখ থুবড়ে পড়বে না। রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলে নতুন শক্তি ও নে...

২০২৬-০৯-০১ ১৪:০৫