মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

ফরিদপুরে দ্বিগুণ শক্তিতে আওয়ামী লীগ ফিরবে: ছাত্রলীগ নেতা রিয়ান

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি কখনো মুখ থুবড়ে পড়বে না। রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হলে নতুন শক্তি ও নেতৃত্ব নিয়ে সংগঠনটি আরও দৃঢ়ভাবে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ফরিদপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় তিনি এসব কথা বলেন।

তামজীদুল রশিদ চৌধুরী বলেন, “যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একজন রিয়ান থেকে শত শত রিয়ান এবং শত শত রিয়ান থেকে হাজার হাজার রিয়ানের জন্ম হবে। জয় বাংলা স্লোগানে আবারও কম্পিত হবে ফরিদপুরের মাটি।”

তিনি আরও বলেন, “এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফরিদপুর। ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি এবং ছাত্রলীগের ঘাঁটি। দীর্ঘদিন ধরে আমাদের লড়াই-সংগ্রাম চলছে এবং তা চলবে।”

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের মাটি ছেড়ে যাইনি এবং যাবও না, ইনশাআল্লাহ। মরলেও এ দেশের মাটিতে, বাঁচলেও এ দেশের মাটিতেই বাঁচতে চাই।”

এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)।

আরও

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

সারা দেশ

মেহেরপুরে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মিনা পাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত দুই লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাব...

২০২৬-০৯-০১ ১৪:১৩

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার স...

২০২৬-০৯-০১ ১৪:১০

ফেনীতে যৌথ তৎপরতায়  ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

সারা দেশ

ফেনীতে যৌথ তৎপরতায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ও গাঁজা উদ্ধার

ফেনীর সীমান্ত ও উপজেলা পর্যায়ে পৃথক অভিযান চালিয়ে ২১৮টি ভারতীয় শাড়ি, ১২টি লেহেঙ্গা সাড়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছ...

২০২৬-০৯-০১ ১৪:০৮

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

সারা দেশ

স্বামী দু’বছর ধরে শিকলবন্দী; সন্তানদের দিন কাটে অনাহারে

দিনমজুর মুকুল মিয়ার ৫জনের সংসারে এখন ঘন অন্ধকার নেমে এসেছে। দু’বছর ধরে সে শয্যাসায়ী। দুই মেয়ে এবং একমাত্র ছেলের লেখাপড়া...

২০২৬-০৯-০১ ১৪:০৭

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজে...

২০২৬-০৯-০১ ১৪:০৬