রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্কায় জুয়েল দাস (৩৫) নামে এক কারখানা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত একজন মাইক্রোবাস চালক আহত হয়েছেন এবং মিনিবাস, মাইক্রোবাস ও অটোরিকশাসহ ৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় ‘ইকবাল সিএনজি ফিলিং স্টেশন’-এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।​নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মুহুরীগঞ্জের পিএইচপি (PHP) কারখানায় কর্মরত ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তীব্র গ্যাস সংকটের কারণে বুধবার বিকেল থেকেই ইকবাল সিএনজি ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। বৃহস্পতিবার সকালেও মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল অসংখ্য যানবাহন। সকাল ৯টার দিকে জুয়েল দাস কারখানায় যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
​নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পরবর্তীতে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চেইন রিয়্যাকশনে মিনিবাসটি সামনে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে পর পর ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ চালক ও স্থানীয় জনতা ঘাতক ট্রাকটির চালককে গণধোলাই দেয়।
​
ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরাতে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

 

আরও

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

সারা দেশ

টিএমএসএস গেটে ফেয়ারডিলসহ আটক নারী-পুরুষ

বগুড়া শহরের ঠেংগামারায় টিএমএসএস নার্সিং কলেজের গেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ‘ফেয়ারডিল...

২০২৬-১০-০৪ ১৭:৩৬

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

সারা দেশ

গাইবান্ধার কালীরবাজার কেন্দ্রীয় কমিটি ‎নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১৭৬ বছরের কালীরবাজার কেন্দ্রীয় কমিটি নিয়ে ফুঁসে উঠেছে সনাতন হিন্দু সম্প্রদায়। পতিত ফ্যাসিস্ট স...

২০২৬-১০-০৪ ১৬:৫৪

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,  ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ ফল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার প্রদর্শন করতে না পার...

২০২৬-১০-০৪ ১৬:৫৩

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

সারা দেশ

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সভা

ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে...

২০২৬-১০-০৪ ১৬:৫২

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

সারা দেশ

শয্যাশায়ী তানভীর অ্যাম্বুলেন্সে আদালতে

গুরুতর অসুস্থ শরীর নিয়েই অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত ক...

২০২৬-১০-০৪ ১৬:১৯

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সারা দেশ

স্থায়ী ভিটা না থাকায় নিয়োগবঞ্চিত মিশন আচার্য: নিয়োগ নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খানের ডিও লেটার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও শুধুমাত্র নিজস্ব স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়...

২০২৬-১০-০৪ ১৬:১৮