বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায় বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলায়  বহিস্কৃত ছাত্রদল নেতা ফটিক কারাগারে

অপহরণ ও চাঁদাবাজীর একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) তিনি ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফেনীর কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্লাহ বলেন, জামশেদুর রহমান ফটিক নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা ছিলো। তিনি ওই মামলার একমাত্র আসামী। জামিনে গিয়ে তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। তিনি আজ বৃহস্পতিবার সকালে ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন শুনানী শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার চলমান রয়েছে। 
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, জামসেদুর রহমান ফটিককে ফেনী জেলা ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কৃতকর্মের কোন দায়ভার দল নেবে না।

এরআগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে কাজী জামশেদুর রহমান ফটিককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাঁকে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করে।
ফটিক ফেনীর দাগনভূঞা অঞ্চলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে তিনি একটি পক্ষের নেতৃত্ব দিয়ে থাকেন। বিশেষ করে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের গ্রুপের সাথে কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারের লড়াই রয়েছে। দাগনভূঞা উপজেলা বিএনপি ও স্থানীয় রাজনীতির বিভাজনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সমর্থকদের সাথে প্রতিপক্ষ গ্রুপের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

আরও

আশুলিয়ার ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

সারা দেশ

আশুলিয়ার ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

ভূমি সেবায় স্বচ্ছতা উদ্ভাবন ও নাগরিক হয়রানি লাঘবে বিশেষ অবদানের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সহকারি ক...

২০২৬-০৯-০৩ ১৫:০৮

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সারা দেশ

ফতুল্লায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে প...

২০২৬-০৯-০৩ ১৫:০৭

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

সারা দেশ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার শাপলা চত্বর থেকে সহস্রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৩

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

সারা দেশ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে স...

২০২৬-০৯-০৩ ১৪:৪১

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

সারা দেশ

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

চট্টগ্রামের মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-০৩ ১৪:৩০