বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলনের দুই হত্যা মামলায় রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

রিয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলা। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আসামি করা ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খান।

এ মামলায় ১৫ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ও এটিএন নিউজের মুন্নী সাহা। এছাড়া শিক্ষকদের মধ্যে রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুনসহ ১৩ জন।

মামলায় ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও আসামি করা হয়েছে।

এ ছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া অন্য একটি হত্যা মামলাতেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার আগাম জামিন আবেদন নাকচ করে দেন।

আরও

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

সারা দেশ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, যুক্ত হবে সহস্রাধিক গাড়ি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার শাপলা চত্বর থেকে সহস্রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৩

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

সারা দেশ

চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের: মীরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার

চট্টগ্রামের মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-০৩ ১৪:৩০

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

সারা দেশ

ধামরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক...

২০২৬-০৯-০৩ ১৪:২৭

‘মাই ফেনী’ অ্যাপ উদ্বোধন: স্মার্ট ও দুর্নীতিমুক্ত ফেনী গঠনে নতুন দিগন্ত

সারা দেশ

‘মাই ফেনী’ অ্যাপ উদ্বোধন: স্মার্ট ও দুর্নীতিমুক্ত ফেনী গঠনে নতুন দিগন্ত

ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও সকল সেবাসমূহ এক ক্লিকে হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘...

২০২৬-০৯-০৩ ১৪:২৬

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সারা দেশ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সিকদার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ স...

২০২৬-০৯-০৩ ১৪:২৪