শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্বামী কারাগারে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

স্বামী কারাগারে, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়া সদর উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলা ওই নির্যাতনের ফলেই নারীটি বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় পূর্বপাড়া গ্রামে বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়রা অভিযুক্ত আলমগীর হোসেন ও শহিদুল ইসলামকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
 

আটক আলমগীর হোসেন একই এলাকার আজিজুল সোনারের ছেলে এবং শহিদুল ইসলাম মৃত আকবর আলীর ছেলে। মামলার অপর অভিযুক্ত মাহবুবুর রহমান, মৃত লাল চান ফকিরের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পিয়ন হিসেবে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
 

স্থানীয়দের ভাষ্য, ভুক্তভোগী নারীর স্বামী একটি মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে থাকায় অসহায় অবস্থার সুযোগ নেয় অভিযুক্তরা। মানসিক ভারসাম্যহীন ওই নারীকে ভয়ভীতি ও অসহায়ত্বের সুযোগে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
 

সম্প্রতি ভুক্তভোগীর স্বামী জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চান। তখন তার স্ত্রীর কাছ থেকে ধর্ষণের অভিযোগ শোনার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এগিয়ে আসে এবং দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, "দুইজনকে আটক করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা এবং তিনি অন্তঃসত্ত্বা কিনা—তা সংশ্লিষ্ট চিকিৎসকদের মাধ্যমে নিশ্চিত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪