শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪

একই লাইনে দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে আহত ৪

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি যাত্রীবাহী ট্রেন। মুহূর্তেই স্টেশনজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন কয়েকজন যাত্রী। এতে অন্তত চারজন আহত হন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এবং সম্ভাব্য প্রাণহানি থেকে রক্ষা পায় দুটি ট্রেনের শতাধিক যাত্রী।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ‘কলেজ ট্রেন’ নামে পরিচিত লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা ‘পদ্মরাগ’ এক্সপ্রেসও একই লাইনে চলে আসে। দুই ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ঘটতে পারে—এমন আশঙ্কায় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে পড়েন। 

এতে অন্তত চারজন আহত হন। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
 

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে তখনও সিগন্যাল কিংবা লাইন ক্লিয়ার দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দুই ট্রেনের চালকের সতর্কতা ও দ্রুত ব্রেক করার কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
 

তিনি আরও বলেন, "সিগন্যাল ছাড়াই কীভাবে ট্রেনটি স্টেশনে প্রবেশ করল, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর যাত্রীদের মধ্যে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে সিগন্যালিং ব্যবস্থা আরও কঠোরভাবে তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪