বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাক্তার-নার্স ছাড়াই চিকিৎসা, বগুড়ায় ক্লিনিক সিলগালা

ডাক্তার-নার্স ছাড়াই চিকিৎসা, বগুড়ায় ক্লিনিক সিলগালা

বাইরে সাইনবোর্ডে ক্লিনিক, ভেতরে রোগী ভর্তি। কিন্তু নেই বৈধ লাইসেন্স, নেই ডিউটি ডাক্তার, নেই নিবন্ধিত নার্স। এমন পরিস্থিতিতে চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগে বগুড়া শহরের একতা ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির পরিচালককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) বিকেলে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় অবস্থিত একতা ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ক্লিনিকটির নানা অনিয়ম সামনে আসে। কাগজে-কলমে প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেনের স্ত্রী হলেও বাস্তবে ক্লিনিকটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করছিলেন আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। অভিযানের সময় ক্লিনিকে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা লাইসেন্সধারী নার্সও উপস্থিত ছিলেন না। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে ক্লিনিকের ভেতরে সরকারি ওষুধ অবৈধভাবে মজুত ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বলেন, “অভিযানের সময় উদ্ধার হওয়া সরকারি ওষুধগুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে এই ক্লিনিকে অস্ত্রোপচার পরিচালনা করেছেন এমন চিকিৎসকদেরও সতর্ক করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে কোনো অবৈধ প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা প্রদান না করেন।”

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, বর্তমানে ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় তাদের একটি পরিচালকের জিম্মায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২