শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাকাতির আগেই পুলিশের জালে ৪ ডাকাত, উদ্ধার অস্ত্র-ইয়াবা

ডাকাতির আগেই পুলিশের জালে ৪ ডাকাত, উদ্ধার অস্ত্র-ইয়াবা

বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর রাতের অভিযানে ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। অভিযানে একটি রিভলবার, দেশীয় অস্ত্র ও ১২০ পিস ইয়াবাসহ আন্তজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান এসব তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. রাব্বী হাসান (২১) এবং পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ এবং দুটি গামছা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “অপরাধ দমনে বগুড়া জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ : একাধিক বাড়ি ঘরে আগুন, একজনের মৃত্যু

সারা দেশ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ : একাধিক বাড়ি ঘরে আগুন, একজনের মৃত্যু

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ভাঙচুর, হামলা ও ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছ...

২০২৬-০৬-০৪ ২২:৩৬

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

সারা দেশ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সানোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মালয়েশিয়া এক প্রবাসী...

২০২৬-০৬-০৪ ২২:২৪

কারামুক্ত হয়ে বাড়িতে ফিরলেও আইভীকে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে

সারা দেশ

কারামুক্ত হয়ে বাড়িতে ফিরলেও আইভীকে থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে

১৩ মাস পরে কারামুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে থাকতে হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক...

২০২৬-০৬-০৪ ২২:০৮

নারায়ণগঞ্জ বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

সারা দেশ

নারায়ণগঞ্জ বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির এক নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ...

২০২৬-০৬-০৪ ২২:০১