বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিশুকে ঢাল বানিয়ে মাদক পাচার ৩ নারী আটক

শিশুকে ঢাল বানিয়ে মাদক পাচার  ৩ নারী আটক

মাদক পাচারে এবার ব্যবহার করা হলো ৯ মাসের এক শিশুকেও। শিশুকে সঙ্গে নিয়ে যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় এক নারীকে আটক করেছে র‌্যাব-১২। একই দিনে পৃথক আরেক অভিযানে আরও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই অভিযানে মোট ১৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং তিন নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ও সন্ধ্যায় বগুড়া সদর ও শাজাহানপুর এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে বগুড়া সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকায় নওগাঁ-বগুড়া সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে লাইলী বেগম (৫০) ও মর্জিনা বেগম (৫০) নামে দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।

একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় টিএমএস ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে আরেকটি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনজুরা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি নিজের ৯ মাস বয়সী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করে অভিনব কৌশলে ৮০ বোতল ইস্কাফ পরিবহন করছিলেন। তার কাছ থেকেও একটি বাটন মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধার হওয়া মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২