শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুকুরকে কুপিয়ে আহত, অস্ত্রসহ গ্রেপ্তার

কুকুরকে কুপিয়ে আহত, অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় একটি নিরীহ কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার হওয়ায় অস্ত্র আইনেও পৃথক একটি মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় স্বপন মিয়া (৪৮) নামে এক ব্যক্তি একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তিনি রহমাননগর এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
 

নিরীহ প্রাণীর ওপর এমন নির্মম নির্যাতনের খবর সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। খবর পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়া-এর সদস্যরা কানজগাড়ি এলাকার ইনডিপেনডেন্ট হাসপাতালের পশ্চিম পাশ থেকে গুরুতর আহত কুকুরটিকে উদ্ধার করেন।
 

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আহত কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে প্রাণীটির চিকিৎসা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়ার আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন বগুড়া সদর থানায় প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
 

মামলার পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনেও পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রাণী অধিকারকর্মীরা বলেন, নিরীহ প্রাণীর ওপর এমন বর্বর নির্যাতনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা করছেন, এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হলে ভবিষ্যতে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কমাতে তা কার্যকর ভূমিকা রাখবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২