সোমবার, ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা করে শিক্ষিত হয়ে চাকরি করবে, সংসারের হাল ধরবে। এতে রিকশা চালক বাবার দু:খ কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। মনের কোণে স্বপ্ন বুনা এই মানুষটি ঘাতকদের ছুরিকাঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (২ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাং সদস্যদের হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শামীম (৪০)। সেদিনই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার এক মাস পর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এতে অনিশ্চিত ভবিষ্যৎ আর অসহায়ত্বে পতিত হয়েছে তার পুরো পরিবার। সেই সঙ্গে তিন সন্তানকে নিয়ে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছেন স্ত্রী সুমি আক্তার। কিভাবে সংসার চালাবেন, সন্তানদের ভরণ-পোষণ করবেন- সেই চিন্তা পিছু ছাড়ছে না সুমি আক্তারের।

নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১০ এর বিহারি ক্যাম্পের এ ব্লকে। গত ১১ এপ্রিল তার স্বামী রিকশা চালিয়ে দুপুরে খাবার খেতে বাসায় ফেরেন। তখন তার ছেলে বিরিয়ানি খেতে চাইলে শামীম বিরিয়ানি কিনতে বাইরে যান। বেনারসি পল্লীর মসজিদের সামনে পৌঁছালে কিশোর গ্যাংয়ের সদস্য বাহুবলি ও তৌহিদসহ কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এরপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। পরবর্তীতে সেখান থেকে কয়েকটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। সবশেষ অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। সেখানেই রবিবার দিবাগত রাতে মারা যান তার স্বামী।

ময়নাতদন্তের জন্য সোমবার (৪ এপ্রিল) সকালে শামীমের মরদেহ নেওয়া হয় হাসপাতালের মর্গে। মর্গের সামনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছেন সুমি আক্তার। সঙ্গে সন্তানরাও। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছিলেন। কিন্তু কোন সন্ত্বনার ভাষায়ই যেন সুমি আক্তার ও তার সন্তানদের আশ্বস্ত করতে পারছিল না। কেননা, কোনভাবেই সুমি আক্তার তার স্বামীকে আর ফিরে পাবেন না। পরশমাখা হাতের স্পর্শ পাবে না সন্তানরা।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্বামী হত্যার বিচার চান সুমি আক্তার। আর বলতে থাকেন, আমি কি করবো। আমার সন্তানদের কি হবে। কিভাবে ওদের মানুষ করবো...।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহান মোল্লা বলেন, ঘটনার দিন শামীম স্থানীয় কামালের বিরিয়ানি হাউজে বিরিয়ানি আনতে যান। এসময় এজাহারভুক্ত চার আসামি তার গতিরোধ করে এবং পকেটে থাকা প্রায় তিন হাজার টাকা ছিনিয়ে নিতে চায়। এসময় শামীম বাঁধা দিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই শামীমের স্ত্রী চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত দুই আসামি বাহুবলি ও তৌহিতকে গ্রেপ্তার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না জানা নেই। তবে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানি। রিমান্ডে এনে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে বিকেলে শামীমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সেখান থেকে মরদেহ নেওয়া হয় বিহারী ক্যাম্পে। শামীম স্থানীয় এবং বিহারি। সেখানেই তার মরদহে দাফন করা হয়। এ ঘটনায় ক্যাম্পের বাসিন্দারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আরও

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

অপরাধ

ঘুমন্ত মানুষের বাড়িঘরে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস। ঘরের দেওয়াল চাপায় আহত...

২০২৬-০৪-২৯ ১০:২৪

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অপরাধ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর নিউমার্কেট থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহ নেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

২০২৬-০৪-২৮ ২১:১৮

দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস সহ দশ ডাকাত দলের সদস্য পঞ্চগড়ে আটক

অপরাধ

দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস সহ দশ ডাকাত দলের সদস্য পঞ্চগড়ে আটক

পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনায় আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক করেছে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা...

২০২৬-০৪-২০ ২৩:৩৫

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

অপরাধ

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এবং ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় জরিমানা কর...

২০২৬-০৪-২০ ২৩:১৮

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, মাদকাসক্ত যুবক কারাগারে

অপরাধ

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, মাদকাসক্ত যুবক কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মায়ের বসতঘরে আগুন দিয়েছে জাকিরুল ইসলাম নামের এক যুবক । এ ঘটন...

২০২৬-০৪-২০ ২৩:০৩

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

অপরাধ

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে বোর্ডিংয়ে থাকা এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযু...

২০২৬-০৪-১০ ০৯:২৯