মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধর্ষণ মামলায় ১০ বছর পর গ্রেপ্তার নাজিম

ধর্ষণ মামলায় ১০ বছর পর গ্রেপ্তার নাজিম

বগুড়ার সোনাতলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রায় এক দশক পর প্রধান আসামি মো. নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ ১০ বছর ধরে গ্রেপ্তার এড়িয়ে পলাতক থাকা নাজিমকে সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আগুনিয়া তাইড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার মৃত হক প্রধানের ছেলে। র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানানো হয়, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর সকালে ওই তরুণীকে বাড়িতে একা রেখে তার বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। দুপুর আনুমানিক ১টার দিকে নাজিম উদ্দিন ওই বাড়িতে প্রবেশ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন বাড়িতে চলে এলে নাজিম উদ্দিন সেখান থেকে কৌশলে পালিয়ে যান। ঘটনার পরদিন, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
 
মামলা দায়েরের পর থেকেই নাজিম গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় পর র‍্যাবের অভিযানে তার অবস্থান শনাক্ত হলে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ...

২০২৬-০৯-১৫ ১৭:০১

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে...

২০২৬-০৯-১৫ ১৬:৫৮

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৫:২৮