মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালের উপপরিচালক ডা: জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠিত হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটির অন‍্যদের মধ‍্যে সদস্য সচিব হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন খান, সদস্যরা হলেন-গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসদ্দী।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। এতে অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
তবে মৃত ৪ জনের মধ‍্যে ২ জন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে।

অপর ২ জনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির।

আরও

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৫:২৮

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ভায়াগ্রা ও কীটনাশক জব্দ, তৃতীয় লিঙ্গের ৬ জন আটক

সারা দেশ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ-ভায়াগ্রা ও কীটনাশক জব্দ, তৃতীয় লিঙ্গের ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট, ওষুধ ও কীটনাশক জব্দ করেছে ৫৮ বিজিবি। একই সময়...

২০২৬-০৯-১৫ ১৫:২৭

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আই...

২০২৬-০৯-১৫ ১৫:২৬